Jatiya Samajtantrik Dal - JASOD
নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের প্রস্তাবকে জাসদ স্বাগত জানিয়েছে
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল এমপি ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া আজ সোমবার এক বিবৃতিতে নতুন নির্বাচন কমিশন গঠনকল্পে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময়ের পর মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের যে প্রস্তাব মন্ত্রী পরিষদের কাছে পাঠিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এ প্রস্তাব যুক্তিযুক্ত ও সময়োপযোগী। এতে ভবিষ্যতে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার সুযোগ কমে যাবে। এ ব্যাপারে মন্ত্রী পরিষদ আইনগত বিধিবিধান প্রণয়ন সহ ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং বিতর্কের উর্ধে একটি নির্বাচন কমিশন গঠনে জনগণের বিদ্যমান আকাংখা পূরণে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন বলে তারা আশা প্রকাশ করেন। তারা বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির উদ্যোগকে যারা নিস্ফল প্রচেষ্টা বা ছলনা বলে অবমূল্যায়ন এবং অপমূল্যায়ন করেছেন রাষ্ট্রপতির প্রস্তাবের মধ্য দিয়ে তা ভ্রান্ত বলে প্রতিফলিত হয়েছে। তারা বলেন, যারা নির্বাচন কমিশন গঠনের আগে তত্ত্বাবধায়ক ইস্যু টেনে আনছেন, প্রকৃতপক্ষে তারা দেশকে এক সংকটে নিপতিত করার ষড়যন্ত্র করছেন। তারা এ ধরনের অপচেষ্টাকারীদের সম্পর্কে সচেষ্ট থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
 
গোলাম আজম গ্রেফতার হওয়ায় জাসদের প্রতিক্রিয়া
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দিন খান বাদল এমপি ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া আজ ১১ জানুয়ারি ২০১২ বুধবার এক বিবৃতিতে বলেন, আন-র্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত কর্তৃক ৭১ এর গণহত্যার প্রধান হোতা গোলাম আজমকে গ্রেফতারের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে জাতির দীর্ঘ দিনের দাবি পূরণ হলো। তারা বলেন, জনগণ প্রত্যাশা করে, যুদ্ধাপরাধের মাধ্যমে জাতির কপালে যে কলঙ্ক লেপন করা হয়েছিল অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে সেই কলঙ্ক মোচন করা হবে।

অনুরূপ পৃথক পৃথক বিবৃতিতে বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার ও সাধারণ সম্পাদক মোঃ নুর খান, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় কৃষক জোটের সভাপতি ইকবাল হোসেন খান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন দিপু এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ তফছির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম ৭১ এর ঘাতক গোলাম আজমকে গ্রেফতার করায় সনে-াষ প্রকাশ করেন এবং অবিলম্বে গোলাম আজম সহ যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
 
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুতে জাসদের শোক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া আজ ৬ জানুয়ারি শুক্রবার এক শোক বার্তায় স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, জাতীয় অর্থনৈতিক উন্নয়নে তার অবদান দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এ দেশের এক কৃতি সন্তান হিসাবে জাতি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। নেতৃদ্বয় তার শোক সন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
 
সাফল্যের ফিরিস্তির পাশাপাশি ব্যর্থতা সংশোধনের ঘোষণা চাই-ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, মহাজোট সরকারের তিন বছরের সাফল্যের ফিরিস্তি শোনার পাশাপাশি তিন বছরের ব্যর্থতা, ভুল, ত্রুটি সংশোধনের ঘোষণাও জনগণ শুনতে চায়। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ছাত্রলীগ, যুবলীগ নামধারীদের ঔদ্ধত্য কঠোর হস্তে দমন করতে না পারলে সব সাফল্যই ম্লান হয়ে যাবে। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, জনগণের আস্থা ধরে রাখতে হলে অযোগ্য, অদক্ষ, ব্যর্থ মন্ত্রীদের বোঝা কাঁধ থেকে নামিয়ে ফেলুন। দেয়ালের লিখন পড়ুন, মানুষের ধারনার মূল্য দিন, মানুষের সন্দেহ ও আশংকা দূর করুন। তিনি বলেন, আগামী দুই বছরের প্রতিটি দিন কাজে লাগাতে হবে। মানুষের সকল সন্দেহ ও আশংকা দূর করে আস্থা জোরদার করতে হবে। তিনি বলেন, মহাজোট সরকারের বিকল্প বিএনপি-জামাত জোট সরকার হতে পারে না। তাই মহাজোট সরকারের ব্যর্থ হবার কোন সুযোগ নেই। তিনি একলা চল নীতি ও ঐক্যের শক্তির অপচয় করার ভ্রান- কৌশল ত্যাগ করে মহাজোটের ঐক্যকে সক্রিয় করার আহ্বান জানান। তিনি বলেন, শুধুমাত্র বাজেটে গরীবদের প্রতি সংবেদনশীলতা দেখানোই যথেষ্ট নয়- গ্রাম-শহরের শ্রমিক-মজুর-হকারদের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। তিনি হকার উচ্ছেদ বন্ধ করে যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসবাজ,  চাঁদাবাজদের উচ্ছেদে মনোযোগ দেবার জন্য আহ্বান জানান।
জনাব ইনু আজ শনিবার বিকাল ৪ টায় ওয়াইজঘাটে বাংলাদেশ লঞ্চঘাট হকার্স কল্যাণ সমিতির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। বাংলাদেশ লঞ্চঘাট হকার্স কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সালাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসদ স্থায়ী কমিটি সদস্য শিরীন আখতার ও সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ সেলিম। এ ছাড়াও বক্তব্য রাখেন জাসদের সাংগঠনিক সম্পাদক নুরুল আখতার, ওবায়দুর রহমান চুন্ন, জাসদের সহ-সম্পাদক সৈয়দ সাইমুন কনক, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, মহানগর জাসদ নেতা এ কে এম শাহ আলম, সৈয়দ মোতালেব হোসেন, অহেদুজ্জামান খান রিপন, এজাজ চৌধুরী লিটন, মোঃ মাসুম হাওলাদার, মোঃ হারিজ মিয়া প্রমূখ।
 
হাসানুল হক ইনু এমপি’র শাশুড়ির ইন্তেকাল। জাসদের শোক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি’র শাশুড়ি ও তাঁর সহধর্মীনি জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনার মাতা বেগম সুফিয়া আলী ২ জানুয়ারি সোমবার ভোর সাড়ে ৬ টায় ঢাকার পান্থপথস্থ মরহুমার মেজো মেয়ের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-------রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তিন কন্যা, এক পুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর মরহুমার নামাজে জানাজা শেষে তাঁর গ্রামের বাড়ী নবাবগঞ্জস্থ বর্ধন পাড়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া আজ সোমবার এক শোক বার্তায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি’র শাশুড়ি ও তাঁর সহধর্মীনি জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনার মাতা বেগম সুফিয়া আলীর মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
 
«StartPrev12345NextEnd»

Page 1 of 5
 
Profile

Hasanul Haq Inu MP হাসানুল হক ইনু এমপি

সভাপতি

Sharif Nururl Ambiaশরীফ নূরুল আম্বিয়া

সাধারণ সম্পাদক